1. admin@haworbarta.com : admin :
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ডুমুরিয়ার সাধন কুমার মুখার্জি। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ডুমুরিয়ার সাধন কুমার মুখার্জি।

অয়ন সরকার
  • প্রকাশ শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি 

“মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২১” সনদ পেলেন ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের বাসিন্দা সাধন কুমার মুখার্জি। তিনি বর্তমানে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই সনদ প্রদান করেন “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস”। “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস” এর চেয়ারম্যান এডভোকেট মোঃ মনির হোসেন ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনের এক অনুষ্ঠানে সাধন কুমার মুখার্জি কে এই পদক প্রদান করেন।

২০২০ সালে তিনি খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব লাভ করেন। এর আগে ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডুমুরিয়ার কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি।

সাধন কুমার মুখার্জি এর সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে কোন পুরস্কারই আনন্দের, আমার ক্ষুদ্র জীবনে বিভিন্ন সামাজিক কাজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজকে “জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস” কমিটি যে অমূল্য সম্মাননা প্রদান করেছে তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমার এই অর্জন বাংলাদেশের সকল জনগণকে উৎসর্গ করছি।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca