1. admin@haworbarta.com : admin :
মৌলভীবাজারে আল-ইসলাহ নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মৌলভীবাজারে আল-ইসলাহ নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মো. এনামুল হকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা আল-ইসলাহের উদ্যোগে খতমে খাজেগান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আল-ইসলাহের সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র খতমে খাজেগান, মিলাদ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে অসুস্থ মাওলানা হাফিজ মো. এনামুল হকের দ্রুত রোগমুক্তি, পূর্ণাঙ্গ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আল-ইসলাহের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল আলীম, মাওলানা মো. মকবুল হোসেন খান, সৈয়দ মো. ইউনুস আলী, মাওলানা ইসহাক আহমদ, মাওলানা বশির আহমদ, মাওলানা মো. শামছুল ইসলাম, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আব্দুস সালাম, মাওলানা মো. ওহীদুজ্জামান তালুকদার, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা মো. আব্দুস শহীদসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা।

মাহফিলের সমাপনী পর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সভাপতি মাওলানা মো. শামসুল ইসলাম। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে মাওলানা হাফিজ মো. এনামুল হকের দ্রুত আরোগ্য, পূর্ণাঙ্গ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca