1. admin@haworbarta.com : admin :
যুবদল নেতা সুজনে'র নিজ অর্থায়নে যাত্রী ছাউনি নির্মাণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

যুবদল নেতা সুজনে’র নিজ অর্থায়নে যাত্রী ছাউনি নির্মাণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের চাঁদনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনি নির্মাণ করেছেন জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ও সমাজসেবক মো. সুজন মাহমুদ। সোমবার দুপুরে সুরমা নদীর পাড়ে টিনশেডের এ যাত্রীছাউনির উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন ও উদ্যোক্তা সুজন মাহমুদ।

চাঁদনী খেয়াঘাট দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নসহ আশপাশের পাঁচ ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন সুনামগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। খেয়া পারাপারের অপেক্ষায় বিশেষ করে নারী, শিক্ষার্থী ও বয়স্কদের দীর্ঘ সময় রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়।

সুজন মাহমুদ বলেন, প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ এ ঘাট ব্যবহার করেন। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনিটি নির্মাণ করা হয়েছে। তিনি ঘাটে একটি স্থায়ী যাত্রীছাউনি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন মো. শফিক মিয়া, মো. আনুল মিয়া, মো. আফাজ মিয়া, মণির মিয়া, দুলাল, আলী আফতর ও বাবলু মিয়াসহ স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca