1. admin@haworbarta.com : admin :
রফিকুল-রেজুয়ানের নেতৃত্বে সুনামগঞ্জ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রফিকুল-রেজুয়ানের নেতৃত্বে সুনামগঞ্জ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : রফিকুল ইসলামকে সভাপতি ও মো. রেজুয়ান হুসেন মানিককে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দিনব্যাপী শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচিত করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে রয়েছেন,সহ সভাপতি মো. ফয়েজ আহমদ পাশা, সহসাধারণ সম্পাদক মো. নুর আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মিয়া, দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুর রহমান সাদ্দাম, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আব্দুল গফ্ফার, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেক, আইনবিষয়ক সম্পাদক মো. ফরিদুর রশিদ শাওন, গণসংযোগ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নয়ন, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম (আল-আমিন)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহমুদ আলী, মো. সুমন আহমেদ ও মো. আব্দুর রহিম খাঁন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সার্ভেয়ার অ্যাসোসিয়েশন একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় কাজ করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca