1. admin@haworbarta.com : admin :
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আনোয়ারায় সাংবাদিকদের মানববন্ধন-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আনোয়ারায় সাংবাদিকদের মানববন্ধন-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

অনুসন্ধানী নারী সাংবাদিক দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা ১১ টায় উপজেলার চাতরী চৌমহনী বাজার চত্তরে এ কর্মসূচি পালিত হয়।

আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.নুরুল ইসলাম,সহ-সভাপতি মোহাম্মদ মোরশেদ হোসেন, নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার, যুগ্ন সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মী লায়ন আনোয়ারুল আজিম,লেখক রফিক আহমেদ খান, কর্ণফুলী নিউজের সম্পাদক মালেক রানা প্রমুখ।

এছাড়া কর্মসূচিতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের সম্পদ লুন্টনকারীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তার করে দেশের দুর্নীতিবাজদের ক্ষমতা প্রদর্শিত হয়েছে। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবেনা সে দেশে গণতন্ত্র লুন্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন সাংবাদিক বান্ধব রাষ্ট্র নায়ক। দেশে চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সরকারের ভেতর দুর্নীতিবাজ আমলারা সাংবাদিকদের সরকারের প্রতিপক্ষ করে তোলতে চাই এবং আজকে এই কর্মসূচি থেকে রোজিনা ইসলামের মুক্তিসহ গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহের স্বাধীনতা জোর দাবীও করেন বক্তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca