1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক।

শফিকুর রহমান রাজু
  • প্রকাশ রবিবার, ২২ মে, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এনামুল হক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্ব সম্মতিতে তিনি সভাপতি নির্বাচিত হন।

এনামুল হক সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্যও।

গত ১৭মে (মঙ্গলবার) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন।

উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় তিনি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান (এমপি), শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনামুল হক সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখাসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নজর রাখবেন।

নব-নির্বাচিত সভাপতি এনামুল হক বলেন, তিনি সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।

সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ নব-নির্বাচিত সভাপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca