1. admin@haworbarta.com : admin :
শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায় নির্বাচিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায় নির্বাচিত

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ই অক্টোবর) উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ২৯০ ভোট পেয়েছেন এবং অপর স্বতন্ত্র প্রার্থী আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন আর জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমান লাঙল প্রতীক নিয়ে ৭৯৪ভোট পেয়েছেন। আর উল্লেখযোগ্য যে, বিগত ২১শে মে উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca