বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনআস্থায় চেয়ারম্যান আলোচনায় কাশিনাথ বৈরাগীসংগ্রামী রাজনীতিক নজরুল ইসলামের উন্নয়নের প্রত্যয়শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়ের

সংগ্রামী রাজনীতিক নজরুল ইসলামের উন্নয়নের প্রত্যয়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিএনপির মিডিয়া প্রতিনিধি মো. নজরুল ইসলাম (রাজু)। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে একাধিক মামলা, গ্রেপ্তার, কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও তিনি রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি বলে জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলকে সংগঠিত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত ও তৃণমূলের সংগ্রামী কর্মী হিসেবে পরিচিত।

মো. নজরুল ইসলাম (রাজু) বলেন, “ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শকে ধারণ করে রাজনীতি করছি। আন্দোলন-সংগ্রামের পথে বহু নির্যাতন, মামলা ও কারাবরণ করতে হয়েছে। তবুও জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে কখনো সরে আসিনি।”

তিনি আরও বলেন, “ঐক্য, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমেই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ শান্তিগঞ্জ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।”

ভবিষ্যতেও দল ও জনগণের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে নজরুল ইসলাম (রাজু) শান্তিগঞ্জের রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281