1. admin@haworbarta.com : admin :
সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

শফিকুর রহমান রাজু
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ (১৭মে) মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৫ জন।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪জন। ১৪৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন এনামুল হক, ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. আজিজুল হক, ১৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ফরিদ আহমেদ ও ১২৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নহর মিয়া।

অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লাকী বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. সুজলা বেগম ৭৬ ভোট পেয়েছেন।

দাতা সদস্য নির্বাচিত হয়েছেন ১৭ ভোট পেয়ে মক্তছির আলী।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রজ্ঞন পুরকায়স্থ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca