

তপু বর্মণের জোড়া গোলে সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিতর্কিত গোলের সিদ্ধান্ত, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্বাগতিক সান মারিনো।
ম্যাচের এক পর্যায়ে সান মারিনোর একটি আক্রমণে বল গোললাইন অতিক্রম করেছিল বলে দাবি করে দেশটির সমর্থক ও ফুটবল-সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ। তাদের অভিযোগ, বলটি গোললাইন পার হলেও গোলের স্বীকৃতি দেওয়া হয়নি। পাশাপাশি VAR ব্যবস্থার সমালোচনাও করা হয় পোস্টে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে সান মারিনোর পক্ষ থেকে বলা হয়, ম্যাচে পর্যাপ্ত ক্যামেরা অ্যাঙ্গেল ছিল না এবং VAR-এও ঘটনাটি সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি। তাদের দাবি, নিজেদের মাঠে একটি বৈধ গোল থেকে বঞ্চিত হয়েছে দলটি।
অন্যদিকে বাংলাদেশের সমর্থকদের মতে, গোলরক্ষক মিতুল মারমা সময়মতো বল নিয়ন্ত্রণে নিয়ে সম্ভাব্য গোল রুখে দেন। ফলে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করছেন তারা।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

