1. admin@haworbarta.com : admin :
সিলেটে টিলা কাটার সংবাদ প্রকাশের পর ৯ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা দায়ের - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

সিলেটে টিলা কাটার সংবাদ প্রকাশের পর ৯ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা দায়ের

রায়হান হোসাইন মান্না
  • প্রকাশ শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:::::: সিলেটের ‘বালুচরে টিলা কাটার মহোৎসব : নীরব কর্তপক্ষ ‘ শিরোনামে দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকায় গত ২৭ আগস্ট ২০২১ ইং তারিখে দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ রায়হান হোসেনের লেখা সংবাদটি প্রকাশিত হওয়ার পর পরই টনক নড়েছে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের।

এরই ধারাবাহিকতায়, গত ৩১ আগস্ট ২০২১ ইং তারিখে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে শাহপরান (রহঃ) থানায় সিলেট বালুচর এলাকার চিহ্নিত ৯ জন ভূমি খেকোসহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন ভূমি খেকোকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার শাহপরান (রহঃ) থানার মামলা নং- ২৮।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত মামলার আসামিরা হচ্ছেন, শাহপরান (রহঃ) থানাধীন সেনপাড়া এলাকার মৃত হাজী আব্দুল লতিফের দুই পুত্র এলাকার বিশিষ্ট ভূমি খেকো মোঃ আবুল বশর ও আব্দুল মোছাব্বির, উত্তর বালুচর জোনাকি এলাকার আব্দুল মিয়ার পুত্র ভূমি খেকো হাসান আলী ও ভূমি খেকো এহসান মিয়া, একই এলাকার মুজিবুর রহমানের পুত্র ভূমি খেকো আছলাম মিয়া, তেরা মিয়ার পুত্র ভূমি খেকো কালা শাহজান, মৃত আতর আলীর পুত্র ভূমি খেকো আলকাস, মৃত আক্কাস মিয়ার পুত্র ভূমি খকো কামরান ও ভূমি খকো নজরুল ইসলামসহ অজ্ঞাত আরো প্রায় ১০-১২ জন ভূমি খেকো।

এ ব্যাপারে শাহপরান (রহঃ) থানার ওসি তদন্ত মুঠোফোনে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তর মামলা করেছেন। মামলার আসামিদের পরিবেশ অধিদপ্তর গ্রেফতার করবেন আমরা উনাদের সহযোগিতা করবো।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ এমরান হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, তিনি চার দিন থেকে অসুস্থ এখন এ বিষয়ে তিনি কোন কথা বলতে পারবেন না।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca