

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কৃতিসন্তান কাজী মিসবাহ হোসেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদল এবং জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদল।
এ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা অনুষ্ঠানে নেতাকর্মীরা কাজী মিসবাহ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তাঁর নতুন দায়িত্বের সফলতা ও সাংগঠনিক অগ্রগতি কামনা করা হয়।
বক্তারা বলেন, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে কাজী মিসবাহ হোসেন গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা অনুষ্ঠানে জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদল ও জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কাজী মিসবাহ হোসেনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

