1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জ পূজা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসকে সভাপতি, বিপ্রেশ কুমার রায় বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং সেতুল বাবু তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির কার্যক্রম ১১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে আগামী দুই বছর বহাল থাকবে।

কমিটিতে সহ-সভাপতি পদে কলি তালুকদার (আরতি), বিমল বণিক, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, স্বপন চন্দ্র দেব, ঝন্টু তালুকদার, চঞ্চল কুমার লৌহ ও সুমন সাহাসহ সাতজন রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন চন্দুন কুমার দাস, প্রসেনজিৎ নন্দী (সূচক) ও মনি কাঞ্চন দাস। কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র সরকার এবং সহ-কোষাধ্যক্ষ দিপ্ত বণিক শুভ। সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী এবং সহ-প্রচার সম্পাদক দীপক দেবনাথ।

এ ছাড়া গ্রন্থনা ও প্রকাশনা, শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক, সমাজকল্যাণ, গণসংযোগ, আইন, ধর্মীয় প্রতিষ্ঠান, মহিলা ও পূজা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা. প্রহ্লাদ বণিক, রবীন্দ্র বণিক, অরুণ অধিকারী, সন্তোষ রায় সন্তো, জ্যোতিভূষণ রায় তালুকদার, শংকর বণিক, সীমান্ত বিজয় সরকার, সিদ্ধার্থ এষ বলাই, শামীম রঞ্জন তালুকদার, পরিমল তালুকদার, বিধান চন্দ্র দাস, নন্দন রায়, জয়ন্ত বণিক, নিলেন্দু কর্মকার চন্দন, মানিক লাল চক্রবর্তী, বিভাস দেব, অশোক বণিক প্রদীপ, লিটন দেব, চয়ন দেব, সুজিত দেব, সুদীপ দে, বিমান ঘোষ, মন্টু রায়, অসীম শীল, গোবিন্দ দেব, সত্যজিৎ দাস অমর, বিজিত দেব, বাপ্পী ঘোষ, গৌরাঙ্গ দাস, কাজল চন্দ, সীমা নাগ, অজন্তা পাল, চন্দ্রনাথ রায়, কৃপেশ চন্দ, অ্যাডভোকেট কুশল রাজ পাল, রাজগোবিন্দ চক্রবর্তী ও জয়ন্ত দাসসহ অনেকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca