1. admin@haworbarta.com : admin :
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষ অমানুষ'র শুভমুক্তি আগামীকাল-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষ অমানুষ’র শুভমুক্তি আগামীকাল-হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৯৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

তরুণ নির্মাতা রাহমান তৈয়ব এবার সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় ইউটিউব চ্যানেল কালচার বাংলার ব্যানারে নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষ অমানুষ। কবি সহিদ মিয়ার গল্প অবলম্বনে রাহমান তৈয়ব’র চিত্রনাট্য ও পরিচালনায় মানুষ অমানুষ চলচ্চিত্রে অভিনয় করেন ওবায়দুল মুন্সী,এম এ জামান,মো.সহিদ মিয়া,রাহমান তৈয়ব, আদনান সানী মুনসুর, সালমান,শামীম,জুনায়েদ এবং খায়রুজ্জামান মামুন।

এর পুর্বে রাহমান তৈয়বের নির্মিত মাদকবিরোধী চলচ্চিত্র স্লোগান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে। মানুষ অমানুষ প্রসঙ্গে হাওড় বার্তা’র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান যোগাযোগ করলে রাহমান তৈয়ব বলেন:এই শর্টফিল্মটি আরো আগে আসার কথা ছিলো। লকডাউন ও শাটডাউনের জন্য কাজ করতে পারিনি।তাই কাজের ধারাবাহিকতা বিঘ্নিত হচ্ছে।স্লোগানের মতই মানুষ অমানুষে আমরা একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি।গ্রামীণ জীবনাচরণ ফুটিয়ে তুলার চেষ্টা করেছি।চলচ্চিত্রটি উপভোগ করতে ইউটিউবে গিয়ে Culture Bangla লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি।

আগামীকাল ২৯ জুলাই২০২১ খ্রি. রোজ বৃহস্পতিবার রাত ৮ টায় মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।নতুন হিসেবে আপনাদের পরামর্শ আমার খুব প্রয়োজন ।চলচ্চিত্রটি উপভোগের পর চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca