1. admin@haworbarta.com : admin :
স্লোগানের শুভমুক্তি আজ- হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্লোগানের শুভমুক্তি আজ- হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৭৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিনোদন ডেস্কঃ মাদক মুক্ত পরিবেশ, যুব সমাজের বাংলাদেশ এই স্লোগান কে প্রতিপাদ্য করে সাম্প্রতিক তরুণ নির্মাতা রাহমান তৈয়ব নির্মাণ করলেন মাদক বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্লোগান। ওবায়দুল মুন্সীর গল্প ও সংলাপে ফিল্মে অভিনয় করেন এম এ জামান,শাহনুর সুলতান, সেলিম একরাম,আকিক শাহরিয়ার,আহমেদ নোমান,তালুকদার হোসাইন,ওবায়দুল মুন্সী এবং রাহমান তৈয়ব।

স্লোগানের শর্টফিল্মটির পরিচালক রাহমান তৈয়বের সাথে হাওড় বার্তা পত্রিকা’র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান যোগাযোগ করলে তিনি বলেন-লকডাউনের দীর্ঘসুত্রিতার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী বখে যাচ্ছে এবং মাদকাসক্ত হচ্ছে। মাদক একটি নিরব জ্ঞাতক যা মানুষকে মৃত্যু দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস। আমার বিশ্বাস এই শর্টফিল্মটি তরুণ প্রজন্মের জন্য একটি সঠিক দিক নির্দেশনা হতে পারে।

এ প্রসংগে ওবায়দুল মুন্সী বলেন-অনেক দিন থেকে পরিচালক একটা স্টোরি করার জন্য অনুরোধ করে আসছিলেন। অবশেষে আমার স্টোরি ও সংলাপে স্লোগান শর্টফিল্মটি নির্মাণ করা হলো। ফিল্মটি কালচার বাংলা ইউটিউব চ্যানেলে আজ বিকাল ৩ টার পর রিলিজ দেয়া হবে। দর্শকরা সরাসরি ইউটিউবে গিয়ে ইংরেজিতে Culture Bangla টাইপ করে সার্চ দিলেই ফিল্মটি উপভোগ করতে পারবেন এবং ফিল্ম উপভোগ করার পর পরিচালককে সুপরামর্শ দেয়ার জন্য কমেন্ট বক্স খুঁলা থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca