রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

জগন্নাথপুরের মিনাজপুর মাদ্রাসায় পাগড়ী বিতরণ 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলীস্থ মিনাজপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি নজির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ মো. সমছু মিয়া সুজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাহেবজাদা-এ-ফুলতলী হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী সাহেব। তিনি বাদ মাগরিব মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিফা-এ-ফুলতলী হযরত মাওলানা ছমির উদ্দিন সাহেব ও সৎপুর কামিল মাদ্রাসার অধ্যাপক হযরত মাওলানা রশীদ আহমেদ চৌধুরী। এছাড়াও বিভিন্ন এলাকার আলেম-উলামায়ে কেরাম মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান। অতিথিবৃন্দ তাদের মাথায় সম্মানসূচক পাগড়ী পরিয়ে দেন এবং হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মুফতি কামরুল ইসলাম হারেসীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281