1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রবাসী কালামের অর্থায়নে নির্মিত ব্রীজ উদ্বোধন করলেন ওসি গাজী আতাউর - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে প্রবাসী কালামের অর্থায়নে নির্মিত ব্রীজ উদ্বোধন করলেন ওসি গাজী আতাউর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেছেন, প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে দেশের গরীব-অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। প্রবাসীদের প্রেরিত অর্থের রেমিটেন্স থেকেই দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে।

তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সল্প সময়ের জন্য দেশে আসা প্রবাসীদেরকে নিজেদের অন্তরের খাঁটি ভালবাসা দিয়ে উৎসাহিত করা ও তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।

তিনি শনিবার (৫ ফেব্রæয়ারী) সকালের সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কৃপাখালী গ্রামে ‘মরহুম হাজী মর্তুজ আলী, আমিরুন বিবি ও আব্দুর রহিম স্মরণে গঠিত’ গরীব অসহায় কল্যাণ ফান্ডের উদ্যোগে এবং ফান্ডের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কালামের অর্থায়নে স্থানীয় ডিগার খালের উপর নির্মিত ব্রীজের উদ্বোধন ও মাসিক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন।

প্রায় দুই বছর ধরে ফান্ডের উদ্যোগে ওই মাসিক ভাতা প্রদান কার্যক্রম চালু রয়েছে। এবার ৬৫ পরিবারের ৬৫ জনকে মাসিক ৩শত টাকা হারে ৩ মাসের জন্য ৯শত টাকা করে প্রদান করা হয়।

গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কালামের সভাপতিত্বে ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, রাজনীতিবিদ হাজী আব্দুল হাই, রামধানা গ্রামের প্রবীন মুরব্বী আব্দুল ওয়াদুদ বিএসসি, গরীব অসহায় কল্যাণ ফান্ড পরিচালনা কমিটির সভাপতি আবুল লেইছ।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব ও ফান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত সরকার।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বী লালা মিয়া, হারুন মিয়া, নূর ইসলাম, মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আক্তার আহমদ শাহেদ, কেন্দ্রীয় ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, জেলা ধ্রুবতারার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রবাসী মুনতাসির কালাম, মুলহিন কালাম রুমন, গরীব অসহায় কল্যাণ ফান্ড পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আসাদ উদ্দিন, সংগঠক সাইদুর রহমান রাজু, আব্দুল কাইয়ুম, আরশ আলী, জুয়েল মিয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca