1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজস্ব প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। যুবকের নাম জুবেল আহমদ (২১)। তিনি পেশায় একজন গাড়ি চালক। জুবেল ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা (নয়াবাড়ী) গ্রামের আকদ্দুছ মিয়ার ছেলে।

সোমবার বিকাল ৪ টায় নিজ বাড়ীর বাংলা ঘরের চালের বাঁশের সাথে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানান যায়, বাড়ির এক আত্মীয়ের বিয়ের ওয়ালিমায় খাওয়া-দাওয়া করে আনুমানিক ১টায় বাড়িতে ফিরেন জুবেল আহমদ। সকলে ওয়ালিমা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। বাড়ি ফাঁকা ছিলো। এই ফাঁকা থাকার সুযোগে ঘরে ডুকে ফাঁস দেন তিনি।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার করেন

ঘটনাটির সততা নিশ্চিত করেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

শহিদুল ইসলাম রেদুয়ান /১৪ই ফেব্রুয়ারী ২২খ্রিঃ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca