1. admin@haworbarta.com : admin :
গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু

কে এম শাহীন রেজা
  • প্রকাশ শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কয়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে তিন কিশোর সাঁতরে নদী পার হবার সময় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেছে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত কিশোর কয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে জনি শেখ(১৭)। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলো।

এলাকাবাসী জানান, দু-দিন আগে জনি ছুটিতে বাড়িতে আসে। শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে নদী পাড় হবার সময় মাঝ নদীতে পৌঁছার পর জনি দম হারিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা দুই বন্ধু তাকে খুঁজে না পেলে পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca