মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মৎস্য আইন লঙ্ঘন করায় ৭দিনের কারাদন্ড 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

মহি উদ্দিন আরিফ:- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে মৎস্য আইন লঙ্ঘন করে,সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে,বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মোঃ রফিক মিয়া(২৬)নামের এক যুবককে মৎস্য ও সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্টে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত যুবক রকিক মিয়া(২৬) উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের মোঃ ইউনুস খাঁ’র ছেলে।

রবিবার (২০ মার্চ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ মুনতাসির হাসান মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ রফিক মিয়াকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ বলেন, বিল সেলো মেশিন দিয়ে সেচে শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656