শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ঘুরে ঘুরে রাতের সেহরি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ কর্মী জুবায়ের।

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • আপডেট রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সেহরি সময়ে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের পাশে প্রতি বছরের ন্যায় এবারো ঘুরে ঘুরে রাতের সেহরি পৌঁছে দিচ্ছে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী জুবায়ের আহমেদ।

রবিবার (৩রা এপ্রিল) রাত ৩ ঘটিকার সময়ে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড, কলেজ রোড, মৌলভীবাজার রোডসহ শহরের বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত অসহায় অর্ধশতাধিক মানুষদের মাঝে রান্নাকরা সেহরি প্রদান করে জুবায়ের ও তাঁর সহকর্মীগন।

এ বিষয়ে জুবায়ের আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে সমাজের অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল নিরন্ন মানুষের পাশে সেহেরির খাবার দিতে পেরে আমি আনন্দিত। এই মহৎ কাজে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। যাতে প্রতিটা মানুষ না খেয়ে বা খাবারের জন্য সেহরি খেতে না পেরে অনাহারে না থাকে। আমরা যতোটুকু পারছি আমাদের দিক থেকে এগিয়ে যাচ্ছি। এতে রোজাদারদের সম্মিলিত সাহায্য-সহযোগিতা ও সহমর্মিতা অনেক অসহায় মানুষের প্রাণ বাঁচাতে পারে। মাহে রমজান যেন সমাজের ধনী-গরিব মানুষের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা গড়ে ওঠার অবলম্বন হয় এবং সমাজ থেকে যেন সব ধরনের দুঃখ-কষ্ট, অরাজকতা-অনাচার দূরীভূত হয় এবং মানুষ যেন সত্য সুন্দর ও মুক্তির পথ খুঁজে পায়।

আমি গত বছরের কোভিড-১৯ এর সময়ে দেশের পরিস্থিতি যখন অস্বাভাবিক ও লকডাউন ছিলো তখন সে তাঁর নিজ উদ্যােগে শহরের অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছি।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281