বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বড় মেয়ে গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকার বাসিন্দা দেবজ্যোতি সরকারের স্ত্রী ঝুমা রাণী সরকার (৩২) ও তার ছেলে দ্বীপ সরকার (৩)। এ ছাড়া গুরুতর আহত হয়েছে তার বড় মেয়ে পূজা সরকার (৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে নতুন পাড়ার বাসা থেকে ঝুমা সরকার তার দুই সন্তান দ্বীপ ও পূজাকে নিয়ে গোসল করতে বের হন। বাসা থেকে বের হয়ে একটু দূরে যেতেই হঠাৎ পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই ঝুমা রাণী ও তার ছেলে দ্বীপ সরকার মারা যান।

সঙ্গে থাকা বড় মেয়ে পূজা বিদ্যুতের সক খেয়ে গুরুতর আহত অস্থায় দূরে গিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাছের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656