মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সালেহীন খান, কনসালটেন্ট ডাক্তার মাহফুজা রহমান চৌধুরী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মাহমুদ ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদিনের নিজস্ব অর্থায়নে গত শনি ও রবিবার দুই দিনব্যাপী দোয়ারাবাজার সদর ও সুরমা ইউনিয়নের দুই শতাধিক বন্যার্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের মাধ্যমে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সরকারী ঔষধ বিতরন করা হয়।

দুইদিন ব্যাপী এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক, স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, সহকারি স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদিন, সিএইচসিপি নজরুল ইসলাম, অ্যাম্বুলেন্স চালক আব্দুর রহিম, অফিস সহায়ক মোঃ রাকিব প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656