1. admin@haworbarta.com : admin :
সাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

দিরাই উপজেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাংবাদিক রাজীব দাসের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে ঘরের ভিতর থেকে দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, চুরি হওয়া মোবাইল ফোন দুটি হলো রাজীব দাসের ছোট ভাই সজিবের ব্যবহৃত মোবাইল ও তার মায়ের মোবাইল ফোন।

এ ঘটনায় সাংবাদিক রাজীব দাস তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, “গতকাল গভীর রাতে আমাদের বাড়ির ঘর থেকে আমার ছোট ভাই সজিবের মোবাইল ফোন ও আমার মায়ের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। তাই উক্ত মোবাইল নম্বরগুলো থেকে যদি কারো কাছে ফোন করা হয় কিংবা টাকা-পয়সা লেনদেনের কথা বলা হয়, তাহলে কেউ কোনো ধরনের লেনদেন বা আর্থিক সহযোগিতা করবেন না।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে খুব শিগ্রই দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca