রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিশ্বনাথে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে মারা গেছে রিয়া বেগম (৬) নামের এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের টিমাইগড় গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত রিয়া ওই গ্রামের আরশ আলীর মেয়ে ও স্থানীয় হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুথিকা ভট্টাচার্য জানান, ওইদিন প্রথম শিফট ছুটির পর দুপুর ১২টায় বাড়ি ফেরার পথে বাড়ির পাশে থাকা বাঁশের সাঁকো পার হচ্ছিল রিয়া। এ সময় অসাবধানতাবশতঃ পা পিছলে পানিতে পরে ডুবে মারা যায় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সফিক মিয়া বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আল্লাহ ওই ছোট্র মামণির মা-বাবাকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656