শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহত

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় জমি বিক্রয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খিদ্রা কাপন গ্রামের আখলুছ মিয়া ও কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পক্ষের মধ্যে জায়গা বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই উত্তেজনা চরমে পৌঁছে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া–পাল্টাধাওয়া ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে ছাতক থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন।

এদিকে সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে তিনি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি ইটের আঘাতে আহত হন বলে জানা গেছে। পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281