1. admin@haworbarta.com : admin :
শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শেরপুরে নৈতিক সম্প্রীতি ও অহিংস সামাজিক বেষ্টনীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী’। বুধবার (২৭ মে) দুপুরে শহরের গৌরীপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

​মানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয় ১ কেজি আতব চাল, ১ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম সয়াবিন তেল।

সংগঠনের সভাপতি আলমগীরের সভাপতিত্বে ঈদ সামগ্রী ​বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন এবং বাংলাদেশ রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি আল আমিন রাজু।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি পিয়োতোষ সরকার, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা জান্নাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca