শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বলগেটে হুমকিতে সুগন্ধা নদী প্রকল্প

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে চলমান প্রকল্প এখন হুমকির মুখে পড়েছে একটি বলগেটের কারণে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার।

ঝালকাঠি পুলিশ লাইনের সামনের সুতালরি খাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ভাঙন ঠেকাতে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ চলমান থাকলেও একটি বলগেটের অবস্থান ও নির্মাণ পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বলগেটটি সঠিক পরিকল্পনা অনুযায়ী নির্মাণ না হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এতে আশপাশের বসতবাড়ি, সড়ক ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

তাদের ভাষ্য, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে শতাধিক পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়বে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযোগের তীর উঠেছে এম/২১৫৭৫ নম্বর প্রকল্পের দায়িত্বে থাকা এম বি ফারদিনের দিকে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, কোটি টাকার এই প্রকল্পে পরিকল্পনাগত ত্রুটি থাকলে নদী ভাঙন প্রতিরোধের পরিবর্তে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এখন এলাকাবাসীর একটাই দাবি— দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং টেকসইভাবে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281