শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায়  ইমামের চোখ উপড়ে ফেলার অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গফরগাঁও প্রতিনিধি :

ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় উচ্চস্বরে গান বাজানো ও মাইকিং করতে নিষেধ করায় এক মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমামের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বখাটে তরুণ ও ক্ষমতাশীল দলের কয়েকজন নেতাকর্মী মিলে তাকে বেধড়ক মারধর করে এবং তার একটি চোখ মারাত্মকভাবে জখম করে। আহত ওই শিক্ষক চিরতরে তার এক চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।জানা যায়, ভুক্তভোগী ওই ব্যক্তি গফরগাঁওয়ের প্রসিদ্ধ পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের একজন শিক্ষক। পাশাপাশি তিনি মাদরাসা সংলগ্ন মহল্লার ‘এড্ডাউন জালালের মসজিদ’-এ ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত সজ্জন, পরহেজগার ও নিরহংকার মানুষ হিসেবে পরিচিত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই এলাকার কিছু তরুণ উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল এবং একটি মেলার প্রচারণায় মাইকিং করছিল। নামাজের সময় হওয়ায় ওই ইমাম তাদের কাছে গিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও দাওয়াতি নিয়তে উচ্চস্বরে গান বাজাতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণেরা এবং তাদের সাথে থাকা স্থানীয় ক্ষমতাশীল দলের কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে এবং তার চোখে আঘাত করে চোখ গেলে দেওয়ার মতো ঘটনা ঘটায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এই অমানবিক ও ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অবিলম্বে এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281