1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের দিরাইয়ে ইট পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটা ম্যানেজার নিহত হয়েছেন।

শনিবার (৬জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরিফপুর গ্রামের ‘কে.ভি অটোব্রিক্স’ ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কে.ভি অটোব্রিক্স থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দ্রুতগামী ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca