1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় ডাকাত জয়নাল - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় ডাকাত জয়নাল

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি জয়নাল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

‎রবিবার (১৪ জুন) আনুমানিক রাত ২টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর এলাকায় শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশের একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল মিয়া দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে শিপন মিয়া ধানের ব্যবসা শেষে স্থানীয় দিরাই বাজার থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে তিনি দুর্গাপুর গ্রামের আফরোজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ঔত পেতে থাকা একদল ডাকাত তাঁর গতি রোধ করে।

‎​মামলার প্রধান আসামি সিফত ও আজ গ্রেফতার হওয়া দ্বিতীয় আসামি জয়নালসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে শিপনকে জিম্মি করে। এ সময় তাঁর ওপর অমানবিক নির্যাতন চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা এবং একটি স্মার্টফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

‎​এই ডাকাতির ঘটনায় ইউপি সদস্য জামাল উদ্দিন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পলাতক ছিল।

​শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ জানান: ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে দ্বিতীয় আসামিকে গ্রেফতার করেছি। ডাকাতির সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca