বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

জামালগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে ‘সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে (১৬ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রচলিত আদালতের ওপর চাপ কমাতেও গ্রাম আদালতের কার্যক্রম কার্যকর অবদান রাখছে।

তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জামালগঞ্জ সাংবাদিক মো. শাহীন আলম,

সামাজিক ও আচরন পরিবর্তন প্রকল্প, উপজেলা সমন্বয়কারী (সুশীলন) রহমত আরা শারমিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প দেশের বিভিন্ন উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281