মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জনতার হাতে গাঁজাসহ কারবারি আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে জনতার হাতে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক হয়েছেন। পরে তাকে উদ্ধার হওয়া গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আসামমুড়া গ্রামের একটি স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি পাথারিয়া গ্রামের জেবেদ আলীর ছেলে শহিদ মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ মিয়া সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় গ্রামবাসী তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর স্থানীয়রা একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে শহিদ মিয়া দাবি করেন, উদ্ধার হওয়া গাঁজা আসামমুড়া গ্রামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি বহন করছিলেন। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া গাঁজা নিজেদের হেফাজতে নেয়।

আসামমুড়া গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এইচ এম নাছির বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করতে এলাকাবাসী বদ্ধপরিকর।”

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281