মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

চাঁদা দাবির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবি, মিথ্যা সংবাদ প্রকাশ এবং মানহানির অভিযোগ এনে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার দুপুরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুজন মিয়া সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৪-২৫ অর্থবছরে পলমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুজাদের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বিধি-বিধান অনুসরণ করে তিনি কাজ সম্পন্ন করেন। অভিযোগে বলা হয়, প্রকল্পের কাজ শেষ হওয়ার প্রায় এক বছর পর মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের একাংশের সভাপতি ও সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ তার কাছে এক লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয় বলে অভিযোগ করেন ইউপি সদস্য।

সুজন মিয়া আরও দাবি করেন, প্রকাশিত সংবাদের কারণে তিনি সামাজিক, রাজনৈতিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কয়েক বছর ধরে সুজন মিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। আমাকে হেয়প্রতিপন্ন করতেই তিনি এ অভিযোগ করেছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281