1. admin@haworbarta.com : admin :
ছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়ের - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়ের

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে থানাসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (৪৩), জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ছাতক উপজেলা প্রতিনিধি। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই তিনি হুমকি-ধমকির মুখে পড়েন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই বিকেলে অভিযুক্ত তার ব্যবহৃত ফেসবুক আইডি “Dulu Miha Dulu” থেকে অভিযোগকারীর বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। এতে অভিযোগকারী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন এবং সুনামগঞ্জের সহকারী পুলিশ কমিশনার শেখ মুরসালিনের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, ছাতকে কর্মরত সাংবাদিকরা ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. দুলু মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca