শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেয়াদ শেষের আগেই পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনেরছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীরশান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পকর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এমদাদ হোসেন টিপুর মতবিনিময় সভা জনআস্থায় চেয়ারম্যান আলোচনায় কাশিনাথ বৈরাগীসংগ্রামী রাজনীতিক নজরুল ইসলামের উন্নয়নের প্রত্যয়শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ার

কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এমদাদ হোসেন টিপুর মতবিনিময় সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এবং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপুর সঙ্গে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় জিবি টেলিভিশনের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন টিপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হলেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তার ভাষ্য, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, প্রবাসে অবস্থান করেও সবসময় গোলাপগঞ্জের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ব্যক্তি উদ্যোগ ও বিভিন্ন সামাজিক-মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ভবিষ্যতেও উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে চান।

এমদাদ হোসেন টিপু জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। সাংবাদিকরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন এবং জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়ে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যা সমাধানে কাজ করব।”

তিনি আরও বলেন, গোলাপগঞ্জের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, কৃষি, যুব উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা উন্নয়ন পরিকল্পনা, গণমাধ্যমের ভূমিকা, স্থানীয় সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে এমদাদ হোসেন টিপু সাংবাদিকদের পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণের আশ্বাস দেন এবং জনস্বার্থে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মো. বদরুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ হোসেন, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিন, দৈনিক পুণ্যভূমির গোলাপগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুন, দৈনিক সিলেট সংবাদের স্টাফ রিপোর্টার ফাহাদ হোসাইন, দৈনিক এদিন ও জিবি টেলিভিশনের নিউজ ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার রিমন আহমদ, জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ, হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি রুদায়েব আহমদ ইমন, সাংবাদিক হাবিবুর রহমান, আবু তাহের, রিফাত হোসেনসহ গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281