1. admin@haworbarta.com : admin :
তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মেরাজ বিন আশকর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহরাম গ্রামে চিহ্নিত মাদক কারবারি হিসেবে অভিযুক্ত মাসুক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনার সময় মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে মাসুক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হলে মাসুক মিয়া ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যদের ওপর হামলা চালায়। এতে সংগঠনের কয়েকজন সদস্য আহত হন। হামলার সুযোগে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলামকে মাসুক মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। সংগঠনের ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে মাসুক মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদ ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

অন্যথায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca