মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডুএমপি এমরানের হাত ধরে গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্রে পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানদাফনের আগেই পুলিশের সন্দেহ, ১২ ঘণ্টায় ফাঁস বৃদ্ধ হত্যার রহস্য,পুত্রবধূসহ গ্রেপ্তার ৩পূর্ব পাগলায় আনছার উদ্দিনের মতবিনিময় সভাহিজলায় ডাকাতির অভিযোগে আটক, টলার-জাল পুড়িয়ে দিল জনতাহবিগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনশান্তিগঞ্জে নতুন ইউএনও হিল্লোল চাকমাজমি দখল-হামলার প্রতিবাদে গ্রেপ্তারের দাবি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্রে পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ )প্রতিনিধি

‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার, ১৬ আগস্ট ২০২৬ সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজ হাতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নদীতে ছাড়েন। এ সময় তিনি স্থানীয় মৎস্যজীবী ও খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পোনা অবমুক্তকরণ শেষে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন।

জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “মৎস্য সম্পদ আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নদী-খাল-জলাশয়ের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য চাষ বৃদ্ধির মাধ্যমে দেশকে মাছে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।”

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281