রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লাউড়েরগরে ঘর থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্যছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নপ্রয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা-মানবিকতার উৎসবদুই যুগ পর মিলল গোবিন্দগঞ্জ কলেজের বন্ধুরাফুলসাইন্দে গ্রামীণ কল্যাণের সামাজিক হাসপাতাল উদ্বোধন, সেবা পাবেন ৫০ হাজার মানুষছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের চাল বিতরণে অনিয়ম অভিযোগছাতকে চা বিক্রেতা বাবার মেয়ে পেলেন ৭৫ লাখ স্কলারশিপসুনামগঞ্জে বৃক্ষনিধন রোধে বিক্ষোভ সমাবেশছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা

ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:: সুনামগঞ্জের ছাতকে ব্যালেটের মাধ্যমে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। নির্বাচনে ৬টি পদের বিপরিতে প্রার্থী ছিলেন ১২ জন। ৪৪ ভোটের মধ্যে প্রয়োগ হয়েছে ৪০ ভোট।

উৎসবমুখর পরিবেশে নির্বাচনে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু ২৫ ভোট পেয়ে প্রথম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার ১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওয়াছির আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪ ভোট পেয়ে আবদুল ছত্তার পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন। তাঁর প্রতিদ্বন্দ্বী রঞ্জন কুমার দাশ ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুছ ছালাম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়ছল আহমদ ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিফজুল বারী শিমুল। তাঁর প্রতিদ্বন্দ্বী ১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হেসেন। কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রোকন মিয়া। তার প্রতিদ্বন্দ্বী সুমন মিয়া ১৩ ভোট পেয়ে পরাজয়বরণ করেছেন।

নির্বাচনে ভোট গণনা শেষে ছাতক সাব-রেজিস্ট্রার সাইফুল আলম ও নির্বাচন কমিশনাদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই। প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, ছাতক সাব-রেজিস্ট্রার সাইফুল আলম, পোলিং এর দায়িত্ব পালন করেন মো. বাকী বিল্লাহ ও মো. আশরাফুল হক।

ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন, প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী কাজী আবুল ফজল আফরাজ, ক্যাশিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল হক মিন্টু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আলিম, সমাজ সেবক ও রাজনীতিবীদ এইচ এম কামাল, দোয়ারাবাজার দলিল লেখক সমিতির সভাপতি আবদুল হান্নান, আলী আহমদ খান কাঁচা মিয়া, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মো. খালেদ মিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল ইসলাম, শাহিন মিয়া, স্বপন মিয়া তালুকদারসহ আরও অনেকেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281