1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে ১৭টি বাসকে ৩২হাজার জরিমানা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে ১৭টি বাসকে ৩২হাজার জরিমানা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বাসগুলোর কাগজপত্র দ্রুত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স এ কার্যক্রম পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

 

অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাসগুলোর ফিটনেস সনদ, নিবন্ধন, ট্যাক্স টোকেন, রোড পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। বিভিন্ন অনিয়ম ও কাগজপত্রে ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট বাসগুলোকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইউএনও হিল্লোল চাকমা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও আইন প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

অভিযানে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, বিআরটিএ সুনামগঞ্জের মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca