

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য প্রতি ঘনফুটে একবার ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের সময় প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এভাবে অতিরিক্ত শুল্ক আদায়ের কারণে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন এবং অনেকে ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন বক্তারা। এতে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হাজারো শ্রমিকের কর্মসংস্থানও হুমকির মুখে পড়েছে।
বক্তারা ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় বিষয়টি তদন্ত করে সরকারি নির্ধারিত হারে শুল্ক আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

