1. admin@haworbarta.com : admin :
দুস্থ ও অসহায়দের মাঝে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের ঈদ বস্ত্র বিতরণ-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দুস্থ ও অসহায়দের মাঝে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের ঈদ বস্ত্র বিতরণ-হাওড় বার্তা

কে এম শাহীন রেজা
  • প্রকাশ বুধবার, ১২ মে, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগ। বুধবার সকালে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক গরীব দুস্থদের ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, সাধারন জনগনের কথা ভেবে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারা বাংলাদেশে অসহায় দুস্থদের ঈদ উপহার হিসেবে ২৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এম পি মহোদয় এর পক্ষ থেকে সদর উপজেলায় ১২ হাজার অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত মানুষের পাশে দাড়াচ্ছে। করোনাকালে আওয়ামী লীগ সরকার যেভাবে জনগনের পাশে দাড়িয়েছে এটা সত্যি অভাবনীয়। এসময় তিনি কুষ্টিয়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামস তানিম মুক্তি, সহ-সভাপতি এডভোকেট মনজুরি বেগম, সহ-সভাপতি সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি, সাংগঠনিক সম্পাদক দিনা লাইলা, সাংগঠনিক সম্পাদক মিনু রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিনা হক আইনা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিলা রানি বসু, প্রচার সম্পাদক শিউলি রহমান, শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনানী হাসান সহ সংগঠনটির অন্যন্য নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca