মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধারজামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়ছাতকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলাছাতকে অবৈধ বালু উত্তলন ও নদীর পাড় কাটার প্রতিবাদে মানববন্ধনমেয়াদ শেষের আগেই পদত্যাগ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনেরছাতকে বিএমএসএফের নেতৃত্বে মুশাহিদ-জাহাঙ্গীরশান্তিগঞ্জে ফারুক আহমদের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নানার বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু,,হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

দোয়ারাবাজারে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাজমুল সাকিব (২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে ) সকাল ১১ঘটিকার দিকে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আওয়াল ভুঁইয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নাজমুল সাকিব উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক শামছুল ইসলামের পুত্র।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দাওয়াতে নাজমুল সাকিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।বুধবার সকালে নাজমুল সাকিব নানার বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশু নাজমুল সাকিবের লাশ উদ্ধার করে।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ধন মিয়া নানার বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281