1. admin@haworbarta.com : admin :
সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল-সমাবেশ সম্পন্ন,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল-সমাবেশ সম্পন্ন,,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২১ মে, ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ মামুনুর রশিদ

মসজিদুল আকসা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা,নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।
হাজার হাজার মানুষের অংশগ্রহনে আজ ২১ মে শুক্রবার জুম’আর নামাজের পর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গনে থেকে বের হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশ মিলিত হয়।সমাবেশে সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় মুহতারাম সাধারণ সম্পাদক ছাত্র নেতা মুজতবা হাসান চৌধুরী নুমান। তিনি তার বক্তব্যে বলেন,ফুলতলির সন্তানেরা যেখানে অবস্থান নেয় সেখানেই বিজয় আসে।আজকে ফিলিস্তিনিদের বিজয় হওয়া মানে আমাদের বিজয়। জাতিসংঘ নিরব কেন?ঐ জালিম জাতিসংঘ আজ নিরব ভূমিকা পালন করছে। যখন মুসলমানরা মার খায় তখন জাতিসংঘ নিরব ভূমিকা পালন করে। আর এর প্রতিবাদে মুসলমানরা সোচ্চার হলে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়।তিনি ধিক্কার জানান যারা ইসরায়িদের মদদ দিচ্ছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে তাদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। এহেন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের জন্য ইসরায়েলিদের ক্ষমা চেয়ে নিতে হবে।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হুসাইন জাহেদ,তিনি তার বক্তব্যে বলেন জাতিসংঘ আজ নিরবতা পালন করছে। তিনি আরও বলেন জাতিসংঘ ইসরাইলকে মদদ দিচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক জননেতা আজির উদ্দিন পাশা, চলমান পরিস্থিতির উপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তালামীযের নেতৃবৃন্দ ।
উক্ত মিছিল -সমাবেশে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি,তালামীযে ইসলামিয়ার সকল স্তরের কর্মী ও সদস্য বৃন্দ।পরিশেষে সিরাজুল ইসলাম ফারুকী হুজুরের দোয়ার মাধ্যমে মিছিল পরবর্তী সমাবেশ সমাপ্ত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca