1. admin@haworbarta.com : admin :
করোনার টিকা দ্বিতীয় ডোজ ৪ হাজার ৩৬১ জনের মধ্যে পেলেন ১৮০ জন,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

করোনার টিকা দ্বিতীয় ডোজ ৪ হাজার ৩৬১ জনের মধ্যে পেলেন ১৮০ জন,,হাওড় বার্তা

এনামুল হক ইমন
  • প্রকাশ শনিবার, ২২ মে, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

 কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে করোনার টিকা দ্বিতীয় ডোজ ৪ হাজার ৩৬১ জনের মধ্যে ১৮০ জনকে দেওয়া হয়েছে। এই নিয়ে টিকা নিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন প্রথম ডোজ গ্রহণকারীরা। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় চাহিদার তুলনায় টিকার পরিমান অপ্রতুল হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দরজা আটকিয়ে দ্বিতীয় ডোজ দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয় বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আকুল উদ্দিন জানান, কুমারখালী উপজেলায় করোনার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৯ হাজার ৯৩৬ জন। গত ২৬ এপ্রিল প্রথম ডোজ দেয়া শেষ হয়। এরপর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৫৭২ জন। বাকী আছেন এখনও ৪ হাজার ৩৬১ জন।

তিনি আরো বলেন, চাহিদার বিপরীতে মাত্র ১৮০ টি নতুন টিকা পেয়েছি। যা শনিবার সকালেই শেষ হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে প্রথম ডোজ গ্রহণকারীরা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca