1. admin@haworbarta.com : admin :
দক্ষিন সুনামগঞ্জে যুবক খুন ,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দক্ষিন সুনামগঞ্জে যুবক খুন ,হাওড় বার্তা

ইকবাল হুসাইন
  • প্রকাশ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৪৫৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে প্রতিপক্ষের চুরিকাঘাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহীন মিয়া পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
শনিবার (২৯ মে) বিকালে পূর্ব বিরোধের জেরে উপজেলার হরিপুর গ্রামের মসজিদের হাটিতে
এই খুনের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে শনিবার সকাল ১১ টায় হরিপুর গ্রামের মৃত শের আলীর ছেলে শাহাব উদ্দিন (৩০) ও একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে শাহীন মিয়ার সাথে কথা-কাটাকাটি সহ হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় উভয় পক্ষকে শান্ত করা হয়। মুরুব্বীরা বিকেলে এ বিষয়টি খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দেয়ার পর আবারও সকালের ঘটনার জের ধরে বিকেল ২ টায় প্রতিপক্ষ শরিফ মিয়ার (৩৪) নেতৃত্বে ও তাঁর ভাই শাহাব উদ্দিনসহ ৬-৭ মিলে নিজ বাড়ির উঠোনে কাজ করা অবস্থায় শাহীন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুত আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন।
খুনের সত্যতা স্বীকার করে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবক খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক শরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ খুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মোহাম্মদ হায়াতুন-নবি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca