1. admin@haworbarta.com : admin :
মহেশখালীতে পাহাড় ধ্বসে ১ কন্যা শিশুর মৃত্যু- হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহেশখালীতে পাহাড় ধ্বসে ১ কন্যা শিশুর মৃত্যু- হাওড় বার্তা

নুরুল বশর
  • প্রকাশ সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ৭ নং ওয়ার্ড় পূর্ব অফিস পাড়া গ্রামে পাহাড় ধ্বসে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

৬ জুন (রবিবার) সন্ধা ৬টার সময় এই ঘটনাটি ঘটে। স্বাধীন বাংলা ৭১ এর প্রতিনিধি ঘটনা স্থাল পরিদর্শন করে
জানা যায়, কন্যা শিশুটি কালারমারছড়া ইউনিয়নের পূর্ব অফিস পাড়া গ্রামের মোঃ শাহ জাহানের মেয়ে জাইয়েন সুলতানা সুমাইয়া। তার বয়স সাড়ে ৩ বছর, ১ ভাই ও ১ বোনের মধ্যে সুমাইয়া ২য়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সুমাইয়া আসরের পরে উঠানে খেলছিল, খেলতে খেলতে সবার অগোচরে পাহাড়ের পাশে চলে যায়, সন্ধা হয়ে যাওয়ার পরেও যখন ঘরে ফিরছেনা; তখন তার মা তাকে খোঁজতে বের হয়, বাড়ির ৫০গজ দূরে দেখা যায় পাহাড়ের এক পাশ ধ্বসে গেছে। খোঁজে না পেয়ে সবার মনে যখন সন্দেহ জাগে, তখন সন্দেহজনক স্থানে ১ঘন্টা মাটি খুঁড়ে পরে মৃত্যু অবস্থায় শিশু সুমাইয়াকে পাওয়া যায়।

এ বিষয়ে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ শোক প্রকাশ করে বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পরিষদের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মাইকিং প্রচারনা করা হয়েছে। তিনি পাহাড়ে বসবাসরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই কন্যা শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca