1. admin@haworbarta.com : admin :
গত ৪৮ ঘন্টা পৱে ও রাজস্থলীতে ৫ জন নতুন কৱোনা সনাক্ত "হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গত ৪৮ ঘন্টা পৱে ও রাজস্থলীতে ৫ জন নতুন কৱোনা সনাক্ত “হাওড় বার্তা 

চাইথোয়াইমং মাৱমা:
  • প্রকাশ শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

রাঙামাটি জেলা প্রতিনিধি 

ৱাঙামাটি জেলার রাজস্থলীতে গত ৪৮ ঘন্টায় নতুন করে ৫ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। লকডাউন কার্যকর করতে আক্রান্তদের বাড়িতে লাল চিহ্ন দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। অধিকাংশ মানুষ মাস্ক ছাড়াই দেদারছে চলাফেরা করছে, কার্যত নেই কোন আইনী ব্যবস্থা।
রাজস্থলী স্বাস্থ্য বিভাগের কর্মী ও নির্বাহী অফিসের কর্মরত নাইড গার্ড ও আমছড়া পাড়ার এক মহিলার দেহে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। করোনার প্রথম ধাপ থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয় ২১ জন, তারমধ্যে ১৬ জন রোগী সুস্থ হয়েছেন। রাজস্থলীতে কেউ করোনায় মারা যায়নি।
স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রুইহলাঅং মারমা জানান, সবাই যদি একটু সচেতন হয়ে থাকি তাহলে অনেক ভাল থাকব। স্বাস্থ্য বিধি মেনে চলি আমাদের চারপাশের সাধারণ জনগনকে মানাতে সহায়তা করি নিরাপদে থাকি। করোনা প্রতিরোধ কঠোর বিধি নিষেধের মধ্যে রাজস্থলী উপজেলায় ৫ দিনে করোনা আক্রান্তদের বাড়িতে লাল নিশান টানিয়ে লকডাউন করে দিছে স্বাস্থ্য বিভাগ। সাথে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এর পর ও কঠোর বিধিনিষেধের মাঝে ও সাধারণ মানুষকে কোনো মতেই স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না। সকল ক্ষেত্রে মানুষ সরকারি আইন ভঙ্গ করছে। স্বাস্থ্যবিধি মানার কোন চিহ্ন দেখা যাচ্ছে না। ফলে দিন দিন করোনা রোগী বৃদ্ধি হচ্ছে। প্রশাসনের কঠোর আইন না মানলে রাজস্থলীতে করোনার প্রকোপ বৃদ্ধি হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca