1. admin@haworbarta.com : admin :
রাজধানীর বড় মগবাজারে একটি দোকানে বিস্ফোরণ। হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজধানীর বড় মগবাজারে একটি দোকানে বিস্ফোরণ। হাওড় বার্তা 

মনিরুজ্জামান মনির
  • প্রকাশ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

ঢাকা জেলা প্রতিনিধি 

রাজধানীর বড় মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু এবং শত মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রয়েছে। তবে কোথা থেকে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করতে না পারলেও ধারনা করা হচ্ছে ভবনের নিচের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে এমন বিস্ফোরণের বলছে ফায়ার সার্ভিস।
গতকাল রোববার রাত ৮ টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মগবাজারে আশেপাশে কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca