1. admin@haworbarta.com : admin :
তাহিপুরে ২৯ দিন পর নিখোঁজ মাঝির লাশ উদ্ধার-হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তাহিপুরে ২৯ দিন পর নিখোঁজ মাঝির লাশ উদ্ধার-হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

সুনামগঞ্জধীন তাহিরপুর উপজেলার সীমান্তনদী যাদুকাটা’য় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া খেয়া নৌকা মাঝি হারিছ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ২৯ দিন পর নদীতেই ভেসে উঠে মরদেহ। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়ঘোফ টিলা এলাকার নুর ইসলামের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বড়টেক এলাকায় পাহাড়ি ঢলের পানিতে মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার নিখোঁজ নৌকার মাঝির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca